গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সিইও দফতরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

    সিইও দফতরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বারবার বিক্ষোভে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে এবার সিইও দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।শনিবার থেকে সিআইএসএফ-র জওয়ানরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরের দায়িত্ব নিয়েছে। জানা গিয়েছে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা থাকছে সিইও দফতরে।

    সেক্ষেত্রে ৮ থেকে ১১ জন জওয়ান মোতায়েন থাকবেন। দু’একজন কমান্ডোও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। সিইও দফতরে অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছিল কমিশন। ১৮ ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে কমিশনের তরফে জানানো হয় এসআইআর চলাকালীন ২৪-২৫ নভেম্বর পশ্চিমবঙ্গের সিইও দফতরের সামনে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বিএলওরা সিইও দফতর ঘিরে ফেলায় দফতরের আধিকারিক এবং কর্মীরা নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে পড়েন। চিঠিতে কার্যত আশঙ্কাপ্রকাশ করে কমিশন জানায় এসআইআর সংবেদনশীলতা এবং আসনন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকছে। নিরাপত্তাজনিত কারণে সিইও দফতর খুব তাড়াতাড়ি স্ট্যান্ড রোডে শিপিং হাউসে স্থানান্তরিত করা হবে।

    সেখানেও নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে কমিশনের অবজার্ভারদের জন্য বাহিনীর ব্যবস্থা করতে কমিশনকে চিঠি দিয়েছিলেন সি মরুগান। যিনি ফলতায় এসআইআর প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন।