
শুক্রবার থেকেই রাজ্যে আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে রাজ্যে ঢুকতে শুরু করবে আধা সামরিকবাহিনী। পয়লা মার্চের মধ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা।
বাকি ২৪০ বাহিনী ১০ মার্চ পৌঁছবে। ইতিমধ্যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তাও নির্দিষ্ট করা হয়েছে। কলকাতায় ১২ কোম্পানি, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। মালদায় ১২ কোম্পানি, ব্যারাকপুরে ৯ কোম্পানি, হাওড়া গ্রামীণে ৮, হাওড়া কমিশনারেটে ৭কোম্পানি, কোচবিহারে ৯ কোম্পানি, দার্জিলিংয়ে ৬, কালিম্পংয়ে ৩, শিলিগুড়িতে ৩, আলিপুরদুয়ারে ৯, জলপাইগুড়িতে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও পূর্ব বর্ধমানে ৮, আসনসোল-দুর্গাপুর কমিশনারেটে ৭ কোম্পানি বাহিনী মোতায়েত থাকবে। ইতিমধ্যে কমিশন নির্দেশ দিয়েছে বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। যে গাড়িতে তাঁরা মুভ করবেন সেই গাড়িতে জিপিএস ট্র্যাকিং থাকবে। যাতে পুরটোই কমিশনের নজরে থাকে। বাহিনীর রুট মার্চে পুলিশ সহযোগিতা করবে।
সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হবে। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ফুটেজ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনীর নজরদারি করবেন অবজার্ভার এবং রাজ্য পুলিশের ডিজিপি।
