রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, শনিবার আসবে আরও

0
46
ছবি সৌজন্যে : ফাইল
চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার রানাঘাটে কেন্দ্রীয় বাহিনীকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানিয়েছেন তাহেরপুর থানার ওসি জয় দাস। শনিবার বিভিন্ন জেলায় পৌঁছবে আরও বাহিনী।
প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে তাদের মধ্যে ৬৬ কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে। বাকি ১৭৪ কোম্পানি ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন থাকবে দক্ষিণবঙ্গে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে উত্তর ২৪ পরগনায়। বারাসত পুলিশ জেলায় থাকবে ৬ কোম্পানি বাহিনী, বনগাঁ পুলিশ জেলায় ৪, বসিরহাট পুলিশ জেলায় থাকবে ৭ কোম্পানি বাহিনী।
ব্যারাকপুর পুলশ কমিশনারেটে মোতায়েন থাকবে ১ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৪ কোম্পানি বাহিনী। সব মিলে এই জেলায় মোতায়েন থাকবে ৩০ কোম্পানি বাহিনী।