
গ্যাস বুকিং করার আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে বলেও জানিয়েছে পেট্রলিয়াম মন্ত্রক। গ্যাস নিয়ে দেশজুড়ে চলা আতঙ্ক এবং উদ্বেগের মধ্যেই পেট্রলিয়াম মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করেছেন যুগ্মসচিব সুজাতা শর্মা।
তিনি বলেছেন, সঙ্কটের আঁচ করে কেউ যাতে অতিরিক্ত গ্যাস বুকিং না করেন এবং বর্ধিত চাহিদা সামাল দেওয়ার জন্য বুকিং-এর ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। সিলিন্ডার বুকিংয়ের আড়াইদিনের মধ্যেই মিলবে গ্যাস। শুধু তাই নয়, ক্রুড ওয়েলের জোগানও ঠিকঠাক রয়েছে বলেও জানিয়েছেন যুগ্মসচিব সুজাতা শর্মা। তাঁর কথায়,গোটা বিশ্ব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্রুড ওয়েলের জোগানও ঠিক রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দেশ। তেল সরবরাহ নিয়ে এখনও সমস্যা না হলেও পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই রান্নার গ্যাস সরবরাহে ইতিমধ্যেই ঘাটতি দেখা দিচ্ছে।
গ্যাস বুকিং করতে গিয়ে রীতিমতো হয়রানির মধ্যে পড়তে পড়তে হচ্ছে,এই পরিস্থিতিতে দেশের মানুষকে অযথা আতঙ্কিত না হতে বলল কেন্দ্র।
