
আগামী ৩০ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে। আশা করা হচ্ছে, ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্র-এর বেঞ্চে ছিল মামলার শুনানি। সুপ্রিম কোর্ট এ দিনের শুনানিতে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পূর্বতন সরকারের আমলে প্রাপ্য বকেয়া ভাতা নিয়ে আন্দোলন করেছে একাধিক সরকারি কর্মচারী সংগঠন। ২০২৬ সালে ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ডিএ কর্মীদের আইনসিদ্ধ অধিকার। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্য বকেয়া ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগের সরকার নিয়মমাফিক বকেয়া ভাতা মেটেনি বলে অভিযোগ ছিল সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশের। বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হয়েছে।




