কৃষকদের পাশে কেন্দ্র সরকার : প্রধানমন্ত্রী 

0
155
ছবি সৌজন্যে : এক্স
বিজেপি সরকারের আমলে গত ১০ বছরেরও বেশি সময় ধরে কৃষকদের সাশ্রয়ী মূল্যের সারের নিশ্চয়তার জন্য ১২ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অমরাবতীতে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে, অন্ধ্রপ্রদেশের কৃষকরা মোট ৫ হাজার ৫০০ কোটি টাকা লাভবান হয়েছেন। এছাড়াও, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় অন্ধ্রপ্রদেশের কৃষকরা ১৭ হাজার ৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা থেকে উপকৃত হয়েছেন।
প্রধানমন্ত্রী-র আরও মন্তব্য,  কেন্দ্র সরকার চারটি স্তম্ভের উন্নতিতে বিশ্বাসী যেখানে গরিব, কৃষক, যুবক, মহিলা- এদের মধ্যে দিয়ে হয়।