কেন্দ্রীয় আইন, মানতেই হবে, মমতাকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

0
302
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
যেটা কেন্দ্রীয় আইন, সেটা সকলকে মানতেই হবে। এখানে কারও কিছু করার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরর করা শুক্রবারের এক্স পোস্ট এবং ওয়াকফ প্রতিবাদের জেরে মুর্শিদাবাদে ছড়িয়ে পড়া হিংস প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই বিষয়ে প্রশ্ন করতেই কেন্দ্রীয় মন্ত্রীর জবাব, এটা মূল আইনের সংশোধনামাত্র। এবং সেটা ইতিমধ্যেই সারা দেশে কার্যকর হয়ে গিয়েছে। তাই, সেই আইন কেউ চাইলেই অমান্য করতে পারে না।
এরপরই মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তোপ দেগে মন্ত্রী বলেছেন, ওখানকার আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে তা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা উচিত। নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।