গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দিল্লি থেকে ট্রেনে জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

    দিল্লি থেকে ট্রেনে জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

    0
    125
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুর যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাঁও। হজরত নিজামউদ্দিন স্টেশন থেকে তাঁকে ট্রেনে উঠতে দেখা গেলেও দামোহ স্টেশনে তাঁর আসন খালি দেখে হুলস্থুল পড়ে যায়।

    তিন ঘন্টা তল্লাশি অভিযানের পর ১৬২ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের সিহোরা স্টেশনে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের বি৩ কোচের ৫৭ নম্বর বার্থে আহত অবস্থায় তাঁকে উদ্ধা করা হয়েছে বলে রেলসূত্রে খবর। গত ৩ মে দিল্লি থেকে গন্ডোয়ানা এক্সপ্রেসে উঠেছিলেন আদিবাসী বিষয়ক মন্ত্রী তথা ওড়িশার সুন্দরগড়ের সাংসদ ওরাঁও। রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় খাওয়ার জন্য মধ্যপ্রদেশের দামোহ স্টেশনে নামলে ট্রেন ছেড়ে দেয়। ট্রেনে ওঠার চেষ্টা করলে পা পিছলে পরে গিয়ে আঘাত পান তিনি। তারপর উঠে পড়েন সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে। মন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং কর্মীরা যখন তাঁকে গন্ডোয়ানা এক্সপ্রেসের নির্ধারিত আসনে খুঁজে পাচ্ছিলেন না, তখনই তাঁরা রেল আধিকারিক এবং রেল সুরক্ষা বাহিনীকে খবর দেন। অবশেষে তিন ঘণ্টা পর তল্লাশি চালিয়ে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস থেকে মন্ত্রীকে উদ্ধার করা হয়েছে।

    পরে তাঁকে জবলপুর সার্কিট হাউসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে।