মহারাষ্ট্রে নিগৃহীত কেন্দ্রীয় মন্ত্রীর নাবালিকা মেয়ে 

0
143
ছবি সৌজন্যে : এক্স
মহারাষ্ট্রে কেন্দ্রীয়  মন্ত্রীর নাবালিকা মেয়েকে  নিগ্রহ করা হয়েছে  বলে অভিযোগ। রবিবার মহারাষ্ট্রের জলগাঁও থানায়  অভিযোগ দায়ের  করেছেন কেন্দ্রীয়  যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাডসে। তাঁর অভিযোগ, জলগাঁও জেলার মুক্তিনগর এলাকায়  মহাশিবরাত্রির মেলায়  তাঁর নাবালিকা মেয়ে  এবং আরও কয়েকজনকে নিগ্রহ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তরা মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের কলার টেনে ধরে এবং তাদের হুমকি দেয়  বলেও অভিযোগ।
সূত্রে খবর, কেন্দ্রীয়  প্রতিমন্ত্রীর মেয়ে  নিগ্রহের ঘটনায়  যুক্ত দুষ্কৃতীরা একনাথ শিন্ডের শিবসেনার বিধাযক চন্দ্রকান্ত পাটিলের অনুগামী। যদিও মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, এই ঘটনায়  কাউকেই রেয়াত করা হবে না। যারা এই অন্যায়  কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া  হবে বলে জানিয়েছেন তিনি।