গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রেল প্রকল্প আটকে রাজ্যের জন্যই, অভিযোগ অশ্বিনীর

    রেল প্রকল্প আটকে রাজ্যের জন্যই, অভিযোগ অশ্বিনীর

    0
    112
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাওড়ার সাঁতরাগাছিতে রেলের উদ্বোধন করতে এসে একাধিক রেলপ্রকল্প আটকে থাকার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি যখন রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তখন মঞ্চে বসে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গে রেলের কাজে অগ্রগতির কথা বলতে গিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রেলের কাজ থমকে থাকার প্রসঙ্গও তুলেছেন।
    তিনি বলেছেন খিদিরপুর, চিংড়িঘাটা, বেলেঘাটা সহ বিভিন্ন জায়গায় রেলের কাজ শেষ হওয়ার পথে। কিন্তু কিছু কাজ আটকে থাকার জন্য তা সম্পন্ন হচ্ছে না। এরজন্য রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন রয়েছে। রেলের কাজ থমকে থাকার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন রেলমন্ত্রী। এরপরেই তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেছেন রাজনীতির উর্ধ্বে উঠে রেলের কাজে যাতে রাজ্য সরকার সহযোগিতা করে, সেই বার্তা যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেন দেন। যদিও রেলমন্ত্রীর অভিযোগ মানতে নারাজ হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেলমন্ত্রী ছিলেন। তাই তিনি রেলের বিষয়টা ভাল বোঝেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করেছেন সাঁতরাগাছি স্টেশনের কাছে একটি আন্ডারপাস তৈরির জন্য বেলের কাছে বারবার দরবার করলেও শুধুই আশ্বাস মিলেছে।
    শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে পুরুলিয়া হাওড়া মেমু ট্রেন ভায়া মশাগ্রাম ভার্চুয়ালি উদ্বোধন করেছেন অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ সৌমিত্র খাঁ।