
চিকিৎসকদের দাবি মেনে কলকাতার ৫ মেডিক্যাল কলেজে চালু হয়েছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। আগেই শুরু হয়েছিল বাঙুরে।
এবার কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, আর জি কর এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজেও সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এনআরএস হাসপাতালে চালু হয়েছে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর। ওই ডিসপ্লে বোর্ডেই দেখা যাবে কোন ডিপার্টমেন্টে কত বেড খালি রয়েছে। কলকাতায় বেড খালি থাকলে তবেই জেলা থেকে রেফার করা যাবে। কলকাতার মেডিক্যাল কলেজগুলোয় বেড খালি রয়েছে কিনা তা অনলাইনেই দেখতে পাবে জেলার হাসপাতালগুলো।
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির অন্যতম ছিল এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। সেই দাবিকেই মান্যতা দিয়ে এবার কলকাতার ৫ মেডিক্যাল কলেজে এই সিস্টেম চালু হয়ে গিয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
