গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বিজেপিতে যোগ দেওয়া হরভজনকে কেন্দ্রীয় নিরাপত্তা

    বিজেপিতে যোগ দেওয়া হরভজনকে কেন্দ্রীয় নিরাপত্তা

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিজেপিতে যোগ দেওয়ায় শনিবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির একদল কর্মী-সমর্থক।
    সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার হরভজন-কে নিরাপত্তা দিয়েছে কেন্দ্র সরকার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নিরাপত্তায় এবার থাকবেন সিআরপিএফ জওয়ানরা। হরভজনের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন পাঞ্জাব পুলিশের আধিকারিক এবং কর্মীরা। কিন্তু আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় শনিবার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার।
    ঘটনাচক্রে, একই দিনে জলন্ধরে তাঁর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আপ কর্মী-সমর্থকরা। শুধু তা-ই নয়, হরভজনের বাড়ির বাইরের দেওয়ালে লেখা হয় গদ্দার’ও।