গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National লাদাখে চাকরিতে স্থানীয়দের সংরক্ষণে রাজি কেন্দ্র

    লাদাখে চাকরিতে স্থানীয়দের সংরক্ষণে রাজি কেন্দ্র

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স

    সামাজিক কর্মী সোনম ওয়াংচুকর দীর্ঘ আন্দোলনের পর লাদাখে স্থানীয়দের জন‌্য সরকারি চাকরিতে ৯৫ শতাংশ সংরক্ষণে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার।

     

    লাদাখের নির্দল সাংসদ হানিফা জান জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লে অ‌্যপেক্স বডি এবং কারগিল ডেমোক্র‌্যাটিক অ্যালায়েন্স প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছেন। যেখানেই সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চাকরিতে স্থানীয়দের জন‌্য ৯৫ শতাংশ আসন সংরক্ষণ ও মহিলাদের জন‌্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণে রাজি হয়েছে কেন্দ্র। ১৫ জানুয়ারি বৈঠকে এই সিদ্ধান্তের বিস্তারিত চূড়ান্ত হবে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যে আদমশুমারের পরে লে ও কারগিলের পৃথক লোকসভা আসন নিয়ে সিদ্ধান্ত হবে।২০১৯-এর ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত‌্যাহার হয় এবং রাজ‌্যটিকে ভেঙে জম্মু-কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। এরপরে দুটি সংগঠন কেডিএ এবং এলএপি লাদাখের জনগণের জন্য স্বায়ত্তশাসনের দাবি তোলে। স্থানীয়দের জন্য চাকরিতে সংরক্ষণ এবং লে-কারগিলের জন্য একটি করে সংসদীয় আসনের দাবিতে একাধিক আন্দোলন শুরু হয়।

     

    পাশাপাশি, লাদাখকে একটি পূর্ণ রাজ্যে পরিণত করার এবং লাদাখে সংবিধানের ষষ্ঠ তফসিল কার্যকর করার দাবিও জানানো হয়েছিল। সামাজিক কর্মী সোনম ওয়াংচুকও এই সংগঠনগুলির আন্দোলনে যোগ দেন।