কেন্দ্র-সব রাজ্য একসঙ্গে কাজ, নীতি আয়োগে মোদী 

0
96
ছবি সৌজন্যে : এক্স
কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের পক্ষে সওয়াল করে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এইবারের নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, উন্নয়নের গতি বাড়াতে বাড়াতে হবে।
কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত। প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে। এটাই ১৪০ কোটি ভারতবাসীর আশা।পাশাপাশি প্রধানমন্ত্রীর সংযোজন, রাজ্য সরকারদের উচিত, তাঁদের রাজ্যের অন্তত একটা পর্যটনস্থল, যাবতীয় সুযোগ-সুবিধা-সহ আন্তর্জাতিক মানের করা। এক রাজ্য : এক বিশ্বব্যাপী গন্তব্য। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন, এটি প্রতিবেশী শহরগুলিকে পর্যটন কেন্দ্র হিসেবেও আরও ত্বরাণ্বিত করবে। বৈঠকে নরেন্দ্র মোদী নারী কর্মীর সংখ্যাবৃদ্ধির কথাও বলেছেন। তাঁর কথায়, কর্মক্ষেত্রে আমাদের নতুন নতুন আইন আনতে হবে। নয়া নীতি গ্রহণ করতে হবে। যাতে নারীদের সম্মানের সঙ্গে দেশের কর্মশক্তির সঙ্গে যুক্ত করা যেতে পারে।
মানুষ যখন পরিবর্তন অনুভব করবেন, তখন তাঁদের মধ্যেও শক্তির বদল ঘটবে। আর সেটাই এক বিশাল পরিবর্তন ঘটাবে। এর আগে ২০২৪ সালের নীতি আয়োগের বৈঠকে কথা না বলতে দেওয়ায় ৫ মিনিটেই বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আর কোনওদিন এই বৈঠকে যোগ দেব না।