কেন্দ্রের ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা

0
98
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ হবে ৫৫ দশমিক নয়  আট শতাংশ। যা আগে ছিল ৫৩ দশমিক নয়  আট শতাংশ। এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীর। তবে শেষ কয়েক  বছরের মধ্যে এটাই সবচেয়ে  কম মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র।
কোভিডের সময়  তিন কিস্তির মহার্ঘ ভাতা স্থগিত করে দেওয়ার পরে ২০২১ সালে আবার তা দেওয়া  শুরু করে কেন্দ্র।  তখন ৩ থেকে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে । ২৪ সালের জুলাইয়ে  ৫০ থেকে ৫৩ শতাংশ হয়েছিল কেন্দ্রীয়  মহার্ঘভাতা। এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে  কম। এটাই ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড। সেই কারণে এবার ডিএ বৃদ্ধির হার কমছে বলে মনে করা হচ্ছে।