গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International নিরাপদে ফিরে আসুক নিমিশা, সুপ্রিম কোর্ট-কে কেন্দ্র

    নিরাপদে ফিরে আসুক নিমিশা, সুপ্রিম কোর্ট-কে কেন্দ্র

    0
    116
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভারত সরকার চায় ইয়েমেনে নাগরিক খুনে মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নিমিশা প্রিয়া নিরাপদে ফিরে আসুক। সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
    শীর্ষ আদালতে শুনানির সময় সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিলের আইনজীবী নিমিশার পরিবারের সঙ্গে আলোচনার জন্য ইয়েমেন ভ্রমণের অনুমতিও চেয়েছেন। এরপরই বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ আবেদনকারী সংগঠনকে ভারত সরকারের কাছে আবেদন করার অনুমতি দিয়েছে।
    ১৪ অগাস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইয়েমেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে সমর্থনের জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। এমনকী প্রিয়ার পরিবারকে ইয়েমেনের জটিল আইনি প্রক্রিয়াটি পরিচালনা করতে সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ করেছে। যদিও নিহতের পরিবার নিমিশার মৃত্যুদণ্ড চেয়েছেন।