
প্রধানমন্ত্রীর বন্ধু আদানির পোর্টে বেআইনি কাজকর্মের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করে না কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মঙ্গলবার হরিয়ানার বাহাদুরগড়ের সভায় রাহুল গান্ধী বলেছেন, হরিয়ানার যুবসমাজকে নষ্ট করার প্রক্রিয়া চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবহার বেড়েছে। চলতি বছরেই আদানি মুদ্রা বন্দরে কয়েক কিলো হেরোইন উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু আদানির পোর্টে বেআইনি কাজকর্ম চলে। কিন্তু সরকার এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ কি এখনও পর্যন্ত নিয়েছে। ওই হেরোইন বাজেয়াপ্ত হওয়ার পর সেটা কী হল। ০ কেউ কি গ্রেফতার হয়েছে। হরিয়ানায় এসে প্রধানমন্ত্রী বলুক এই ঘটনার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। গুজরাট সরকার বা কেন্দ্র সরকার কোনও আইনি ব্যবস্থা নিয়েছে কিনা, সেটা জনতাকে জানাক।প্রসঙ্গত, বছর তিনেক আগে গুজরাটের মুদ্রা বন্দর থেকে প্রায় ২ হাজার ৯৮৮ কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল মুদ্রা বন্দর থেকে। যার বাজারমূল্য ছিল ২১ হাজার কোটি টাকা। সেই ঘটনার তদন্ত চললেও এখনও পর্যন্ত সেভাবে কেউ গ্রেফতার হয়নি। ঘটনাটি নিয়ে সেই সময় থেকেই চলছে রাজনৈতিক তরজা।





