রামকৃষ্ণ মিশনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে কেন্দ্র,প্রশ্ন মুখ্যমন্ত্রীর

0
109
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ওয়াকফ সম্পত্তির মত রামকৃষ্ণ মিশনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে কেন্দ্র সরকার। বিধানসভায় দাঁড়িয়ে এমনই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেছেন, আদিবাসী, খ্রিষ্টানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। আমাদের প্রতিনিধি কাজি মুজিবর রহমান জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, বালাজি ট্রাস্টের কত সম্পত্তি আছে, সেটা দখল করতে পারবেন। স্বর্ণ মন্দিরের এর সম্পত্তি দখল করতে পারবেন। তাহলে কেন একটা নির্দিষ্ট ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছেন। তাৎপর্যপূর্ণভাবে এ ব্য়াপারে লোকসভার সংখ্যাগরিষ্ঠতার প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, বিজেপি কি লোকসভায় টু থার্ড মেজরিটি আছে, রাজ্যসভায় আছে। দেখবেন সংবিধান পাল্টাতে গেলে দুই তৃতীয়াংশ মেজরিটি প্রয়োজন হয়। পারবেন না। দেশে আইন আদালত রয়েছে, সংবিধান রয়েছে।