গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নকশালবাদ নির্মূল করতে বদ্ধপরিকর কেন্দ্র: শাহ

    নকশালবাদ নির্মূল করতে বদ্ধপরিকর কেন্দ্র: শাহ

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স
    ২০২৬-র মধ্যে নকশালবাদ নির্মূল করতে বদ্ধপরিকর কেন্দ্র। রায়পুরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতির পুলিশ কালার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
    তাঁর মন্তব্য, ছত্তিশগড় নকশালবাদ থেকে মুক্ত হলে সমগ্র জাতি বিপদ থেকে মুক্তি পাবে। ছত্তিশগড় সরকার দ্রুত গতিতে নকশালমুক্ত করার কাজ শুরু করেছে। ১ বছরে এক হাজারের বেশি নকশালকে গ্রেফতার করা হয়েছে। ২৮৭ নকশালকে অস্ত্র ছাড়ানো গিয়েছে। প্রায় ৮৩৭ জন নকশাল আত্মসমর্পন করেছেন। এর থেকেই স্পষ্ট রাজ্য সরকার এখন দ্রুত গতিতে নকশালবাদ শেষ করতে উদ্যত হয়েছে। নকশালদের জন্য ছত্তিশগড় সরকারের পুনর্বাসন নীতিরও প্রশংসা করে তাদের মূলধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, রাষ্ট্রপতির প্রতীক কেবল একটি পুরস্কার নয়।
    এটি সেবা, নিষ্ঠা এবং ত্যাগের প্রতীক। পুলিশকে যে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, তার কথাই মনে করিয়ে দেয় এই প্রতীক।