নীতি আয়োগের পুনর্গঠন, বিশেষ গুরুত্ব শরিকদের

0
227
Restructuring of NITI Aayog special emphasis on partners
Restructuring of NITI Aayog special emphasis on partners
নয়া মন্ত্রিসভার নতুন মুখদের সঙ্গে নিয়ে নীতি আয়োগের পুনর্গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে বাড়তি গুরুত্ব পেয়েছেন এনডিএ-র শরিক দলের মন্ত্রীরা। মন্ত্রীপরিষদের সচিবালয়ের তরফে নীতি আয়োগের পুনর্গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যেখানে বিজেপির পাশাপাশি শরিক দলগুলি থেকে একাধিক মুখকে জায়গা দেওয়া হয়েছে সদস্য তালিকায়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, নীতি আয়োগের অধ্যক্ষ পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রেখে সদস্য করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। পাশাপাশি সদস্য তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিশেষ আমন্ত্রিত সদস্য হয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি। পাশাপাশি এই তালিকায় রয়েছেন জনতা দল ইউনাইটেডের রাজীব রঞ্জন সিং ওরফে লল্লন সিং, হিন্দুস্থানী আম মোর্চার জিতেন রাম মাজি, লোকজন শক্তির চিরাগ পাসোয়ান, জনতা দল সেকুলারের এইচডি কুমারস্বামী এবং টিডিপির কেআর নাইডু।নীতি আয়োগের পুনর্গঠনে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি রয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব ও আধিকারিকরাও। আগের মতোই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান থাকছেন সুমন কে বেরি। এবং পূর্ণ সদস্যের তালিকায় রয়েছেন ভি কে সারস্বত, রমেশ চাঁদ, ভি কে পল এবং অরবিন্দ বীরমানি।