পেট্রল-ডিজেল-এটিএফের রফতানি শুল্ক কমাল কেন্দ্র

0
17
ছবি সৌজন্যে : এক্স
পেট্রল, ডিজেল ও অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল রফতানির উপর থেকে অতিরিক্ত শুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুন থেকে কার্যকর হবে শুল্কহার।
তবে দেশের বাজারে বিক্রি হওয়া পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্কে কোনও পরিবর্তন হচ্ছে না আপাতত। পেট্রল রফতানির উপর আরোপিত শুল্ক ছিল ৩ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যা কমিয়ে লিটার প্রতি ১.৫ টাকা করা হয়েছে। ডিজেলের রফতানির শুল্ক লিটার প্রতি ১৬.৫ টাকা থেকে ১৩.৫ টাকা করা হয়েছে। অন্যদিকে এটিএফর রফতানি শুল্ক কমিয়ে ৯.৫ টাকা করা হয়েছে। আগে যা ছিল ১৬ টাকা।  কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রল, ডিজেল, এটিএফের গড় দাম প্রতি দু’সপ্তাহে পর্যালোচনা করা হয়।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা কমেছে। যার জেরে রফতানি শুল্ক কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।