গ্রিনল্যান্ডের ভোটে জয়ী ট্রাম্প বিরোধী মধ্যপন্থীরা

0
126
ছবি সৌজন্যে : এক্স
গ্রিনল্যান্ডের পার্লামেন্টে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প বিরোধী মধ্য-দক্ষিণপন্থী দল ডেমোক্র্যাটস পার্টি। দ্বিতীয় স্থানে ডেনমার্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পূর্ণ স্বাধীনতার সমর্থক নালেরাক পার্টি।
ডেনমার্ক সরকারের নিয়ন্ত্রণে থাকা বিশ্বের বৃহত্তম দ্বীপের পার্লামেন্ট নির্বাচনে ওই দুই দলের প্রাপ্ত ভোট ২৯.৯ এবং ২৪ শতাংশ। আসন সংখ্যা ১০ এবং ৮টি। ৩১ আসনের গ্রিনল্যান্ড পার্লামেন্টের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ৪৪ হাজার। সংখ্যাগরিষ্ঠার জন্য প্রয়োজন ১৬টি আসন। এবারের নির্বাচনে মোট ছয়টি দলের প্রার্থীরা লড়েন। তার মধ্যে চারটি দলই ডেনমার্কের নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রিনল্যান্ডের পূর্ণ স্বাধীনতার পক্ষে। গতবছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারপর্বে গ্রিনল্যান্ডকে আমেরিকায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
প্রেসিডেন্টের কুসি দখলের পর বলপ্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছিলেন। ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করেই মঙ্গলবার গ্রিনল্যান্ডের আঞ্চলিক পার্লামেন্টের ভোটগ্রহণ হয়েছিল।