বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয় : কেন্দ্র 

0
158
No special state status for Bihar Centre
No special state status for Bihar Centre
বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি আপাতত খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।মুখমন্ত্রী নীতীশ কুমারের এনডিএ সরকারের যোগ দেওয়ার পর থেকেই বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে তুলেছিল জেডিইউ। জেডিইউয়ের সাংসদ রামপ্রীত মণ্ডল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে জানতে চান, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের আছে কিনা।
 এর প্রেক্ষিতে নির্মলা সীতারামন লিখিত জবাবে জানিয়েছেন, এখনই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়।অতীতে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যে শর্তগুলির ভিত্তিতে একাধিক রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়েছে সেগুলি হল পাহাড়ি এলাকা বা কঠিন ভৌগলিক অবস্থান। কম জনঘনত্ব, আদিবাসী বহুল রাজ্য, সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান, আর্থিক এবং পরিকাঠামোগতভাবে পিছিয়ে পড়া, রাজ্যের কোষাগারের বেহাল অবস্থা। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১২ সালে বিহারের বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে কেন্দ্রের মন্ত্রী গোষ্ঠীতে আলোচনা হয়েছিল। সে সময় সিদ্ধান্ত হয়, উক্ত শর্তগুলির কোনওটিতেই বিহার আসে না। কেন্দ্রের এই জবাবের পরই  মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করে সোশাল মিডিয়ায় বিরোধী দল আরজেডি বলেছে, জেডিইউ নেতারা ক্ষমতার ফলভোগ করছে। এদিকে নীতীশ কুমারের দলের সাংসদ সঞ্জয় ঝা বলে দিয়েছেন, বিশেষ রাজ্যের মর্যাদা জেডিইউয়ের মূল দাবি। সেটা কেন্দ্রকে মানতেই হবে।