
বিচারপতি যশবন্ত বর্মার বদলিতে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারপতি বর্মাকে নিয়ে নিজেদের সুপারিশপত্র কেন্দ্রের কাছে পাঠিয়েছিল কলেজিয়াম। তার ভিত্তিতেই শুক্রবার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। কেন্দ্রের অনুমোদনের ফলে এবার দিল্লি হাই কোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে সরানো হবে বিচারপতি বর্মাকে। এক থেকে দুই দিনের মধ্যেই এই বদলির প্রক্রিয়া সম্পন্ন হযে যাবে।
দোলের ছুটির সময় বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগায় তাঁর বাড়িতে বিপুল পরিমাণ নগদ পান দমকল কর্মীরা। এখনও সেই অর্থের উত্স জানা যায়নি। দুটি আলাদা বৈঠকের পর বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর সুপারিশ করা হয় । শুক্রবার কেন্দ্রের তরফে তাঁর বদলির পক্ষে অনুমোদন দেওয়া হয়েছে ।
