গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘এক দেশ এক ভোট’ বিল পেশ, বিরোধীতায় বিরোধীরা

    ‘এক দেশ এক ভোট’ বিল পেশ, বিরোধীতায় বিরোধীরা

    0
    134
    ছবি সৌজন্যে : সংসদ টিভি
    বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত দু’টি বিল পেশ করেছেন সংসদের নিম্নকক্ষে।
    বিল পেশ হতেই কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোট ইন্ডিয়ার অন্য দলগুলিও এই বিলের বিরোধিতা করেছে। এক দেশ এক ভোট সংক্রান্ত দু’টি বিল মঙ্গলবার পেশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংবিধান ১২৯তম সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল পেশ করেছেন। তারপরেই বিরোধীরা বিরোধীতা করেছেন। বিরোধী সাংসদদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোতেই আঘাত হানবে। এর মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেছেন, এই বিল একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে দেশে। তাই এই বিল দ্রুত সম্ভব বাতিল করা উচিত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন, সংবিধানের ভিতকেই নড়িয়ে দিচ্ছে এই বিল। কোনও ভাবেই এটি লাগু হওয়া উচিত নয়। ব্যক্তিভিত্তিক স্বার্থরক্ষার জন্যই এই বিল আনা হয়েছে।
    কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, এই বিল সংবিধান ও মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। এই বিলটি নির্বাচন কমিশনকে সেচ্ছাচারী ক্ষমতা দেয়। ভারতে নির্বাচনে নিরপেক্ষতাকে ছিনিয়ে নিতে চাইছে বিজেপি।