কেন্দ্রের লক্ষ্য মৌলিক পরিকাঠামো সম্প্রসারণ : মোদী

0
63
ছবি সৌজন্যে : এক্স
সারাদেশে মৌলিক পরিকাঠামো নির্মাণকে কেন্দ্র সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানায় মোট ৯ হাজার ৩৭৭ কোটি টাকা বিনিয়োগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর তিনি বলেছেন, গণতন্ত্রে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল শাসন করতে পারলেও দেশের অগ্রগতির জন্য রাজ্যগুলির উন্নয়নও অপরিহার্য। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্র যেভাবে গুজরাটের উন্নয়নে সাহায্য করছে, ঠিক সেভাবেই তেলেঙ্গানাতেও অবদান রাখছে।
তেলেঙ্গানার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজ্যে রেলের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেছেন, আগে যেখানে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের জন্য রেল বাজেট ছিল ১ হাজার কোটি টাকা, সেখানে শুধু তেলেঙ্গানার জন্যই ৫ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।