
ভোট গণনায় সাহায্য করতে ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ফলতায় নতুন করে নির্বাচন হওয়ায় সোমবার ২৯৩ আসনে ভোটগণনা পর্যবেক্ষণ করবেন এঁরা।
যার মধ্যে সবচেয়ে বেশি ৪৯ জন পর্যবেক্ষণ থাকছেন উত্তর ২৪ পরগনায়। এই জেলায় ৩৩টি আসনে ভোটগণনার তদারকি করবেন পর্যবেক্ষকরা। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৪৫ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সবচেয়ে কম আলিপুরদুয়ারে। সেখানে ৫ আসনে ৬ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এদিকে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।
প্রতিটি গণনাকেন্দ্রে ১ জন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন। সবমিলিয়ে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। তাঁদের কাজ গণনাকেন্দ্রের আশপাশের নিরাপত্তা সুনিশ্চিত করা।
