
রাজ্যের নতুন মুখ্যসচিব হলে মনোজ আগরওয়াল। কদিন আগেই যাকে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।
বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালকে সম মর্যাদার পদে দিল্লিতে রেসিডেন্ট কমিশনার পদে নিয়োগ করা হয়েছে। আর মনোজ আগরওয়ালকে মুখ্যসচিব নিয়োগের ঘোষণার পরেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন মনোজ আগারওয়াল তথাকথিত নিরপেক্ষ আম্পায়ার কে পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ আমলার পদ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এখনও কি কেউ সত্যি সত্যি বিশ্বাস করে যে অবাধ ও সুষ্ঠু ছিল। আগেই নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। এবার মনোজ আগরওয়ালকে আমলাদের বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসতে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীর কোনও প্রশাসনিক বৈঠকে নির্বাচন কমিশনের কোনও পদাধিকারি কিভাবে হাজির থাকলেন তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল।
সরাসরি অভিযোগ করেছেন এবার পশ্চিমবঙ্গের ভোট পরিচলনা করেছে বিজেপি। মনোজ আগরওয়ালের উপস্থিতি তারই প্রমাণ দিচ্ছে।








