গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology ‘সাইড-ফোল্ডএবল’ ফোন আনছে মটোরোলা

    ‘সাইড-ফোল্ডএবল’ ফোন আনছে মটোরোলা

    0
    164
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রথমবারে মতো সাইড-ফোল্ডএবল বা বইয়ের মতো ভাঁজ করা যায় এমন স্মার্টফোন আনার ঘোষণা করেছে আমেরিকান প্রযুক্তি কোম্পানি মটোরোলা।

    এ ফোনের মাধ্যমে গুগলের পিক্সেল ১০ প্রো ফোল্ড ও স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর মতো ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল মটোরোলা।রেজর ফোল্ড নামের এই ফোনে রয়েছে ৬ দশমিক ৬ ইঞ্চির বাইরের স্ক্রিন এবং ৮ দশমিক ১ ইঞ্চির মূল ফ্লেক্সিবল ডিসপ্লে। তবে ফোনটির সঠিক মাপ এখনও জানায়নি কোম্পানিটি। ফোনটি ঠিক কতটা পুরু তা এখনই জানা সম্ভব হচ্ছে না।ফোনটিতে মটো পেন আল্ট্রা স্টাইলাস ব্যবহারের সুবিধা রয়েছে, যা আসলে বড় একটি খবর।কারণ, নিজেদের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ থেকে এ ফিচারটি বাদ দিয়ে দিয়েছে স্যামসাং।বর্তমান সময়ের বিভিন্ন ফোল্ডএবল ফোন মূলত ট্যাবলেটের কাজও করে। ফলে স্টাইলাস বা পেন ব্যবহারের সুবিধা সবসময়ই ইউজারদের কাছে বাড়তি গুরুত্ব পায়। মটোরোলার নতুন ফোনটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী ক্যামেরা সিস্টেম। এতে ৫০ মেগাপিক্সেলের সনি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা রয়েছে।এ ছাড়া সেলফি তোলার জন্য বাইরের স্ক্রিনে ৩২ মেগাপিক্সেল ও ভেতরের স্ক্রিনে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে কোম্পানিটি।

    ফোনটি দিয়ে ‘ডলবি ভিশন’ মোডে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও পাবেন ইউজাররা।রেজর ফোল্ড ফোনটি নীল ও সাদা এ দুটি রঙে পাওয়া যাবে।তবে ফোনটির ভেতরের স্পেসিফিকেশন, দাম বা কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে এখনো কোনো তথ্য নেই।