গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Malda গাছ চুরিতে বাধা, মেরে মাথা ফাটানো হল রেঞ্জ অফিসারের

    গাছ চুরিতে বাধা, মেরে মাথা ফাটানো হল রেঞ্জ অফিসারের

    0
    89
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গাছ চরি আটকাতে গিয়ে মালদায় হামলার মুখে পড়েছেন বনদফতরের রেঞ্জ অফিসার। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁকে।

    মালদার চাঁচলে বনদফতের অফিসে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয় রেঞ্জ অফিসার দুলাল সরকারকে। গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অভিযোগ পিডব্লুডি-র গাছ চুরি আটকানোয় মিল মালিক মনিরুল এবং তাঁর ছেলের রোষে পড়েন দুলাল। এরপরেই চাঁচল বনদফতরের অফিসে আমচকাই রেঞ্জ অফিসার দুলাল সরকারের ওপর হামলা চালায় তাঁরা।

    মারধরে মাথা ফেটে যায় দুলাল সরকারের। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়েছে।