গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দাম্পত্যে ইতি, চাহাল-ধনশ্রীর ডিভোর্স 

    দাম্পত্যে ইতি, চাহাল-ধনশ্রীর ডিভোর্স 

    0
    115
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চূড়ান্ত হল বিবাহবিচ্ছেদ,আদালতের নির্দেশে আলাদা হয়ে গিয়েছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। তারকা দম্পতির ডিভোর্সে সিলমোহর দিয়েছে মুম্বইয়ের পারিবারিক আদালত । এর আগে,বম্বে হাই কোর্ট বান্দ্রার একটি পরিবার আদালতকে নির্দেশ দিয়েছিল, ২০ মার্চের মধ্যে চহলের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি শেষ করে রায়দান করতে। সেই মতো ক্রিকেটার যুজবেন্দ্র চহল ও ধনশ্রী ভার্মা দু’জনেই বান্দ্রার আদালতে যান।

    দু’জনের মুখেই ছিল মাস্ক। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তাঁরা। তাড়াতাড়ি আদালতের মধ্যে ঢুকে যান। কয়েক ঘণ্টা পরে আবার আদালত থেকে বেরিয়ে যান তাঁরা। উল্লেখ্য,৫ ফেব্রুয়ারি প্রথম বার বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন চহল ও ধনশ্রী। হিন্দু বিবাহ আইনের ১৩বি (২) ধারা অনুযায়ী, দুই পক্ষ বিবাহবিচ্ছেদ চাওয়ার পর ছ’মাস সময় দেয় কোর্ট।

    সেই সময় দেওয়া হয়েছিল চহল এবং ধনশ্রীকে।এ বার পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হল।অন্যদিকে বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল,খোরপোশ হিসাবে ক্রিকেটার যুজবেন্দ্র চহলকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিতে হবে। যদিও যুজবেন্দ্র চহল এখনও পর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে।