চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, জেপিসি-র সফর বয়কট বিরোধীদের

0
139

স্বেচ্ছাচারিতা করছেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। এই অভিযোগে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির ৫ রাজ্যের সফর বয়কট করছে বিরোধীরা।

জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যিনি ওয়াকফ সংক্রান্ত জেপিসির অন্যতম সদস্য। কল্যাণের সঙ্গে ছিলেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক নাদিমুল হক। তাঁর অভিযোগ জগদম্বিকা পাল যৌথ সংসদীয় কমিটিকে হাসির খোরাকে পরিণত করেছেন। তাঁর অভিযোগ যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বিরোধীদের বুলডোজ করা হচ্ছে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান দেশের ইন্টারেস্টে কোনও কাজ করছেন না। ব্যক্তিগত এজেন্ডা নিয়ে চেয়ারম্যান ইচ্ছেমত মিটিং করছেন। এব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে স্পিকার ওম বিড়লাকেও অভিযোগ জানানো হয়েছে। শনিবার গুয়াহাটি থেকে সফর শুরু করার কথা জেপিসি-র। ৬ দিনে দেশের ৫ রাজ্যের ৫টি শহর গুয়াহাটি, ভুবনেশ্বর, পাটনা, কলকাতা এবং লখনউয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করার কথা। তাঁর অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়াকফ জেপিসিতে তাড়াহুড়ো করছেন চেয়ারম্যান। ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক ঘিরে বিরোধীদের সঙ্গে শাসকদলের সংঘাত তুঙ্গে।

কদিন আগেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে কাচের জলের বোতল ভেঙে তার হাতে ঢুকে গিয়েছিল। তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে সেলাই করতে হয়।

ছবি  সৌজন্যে : নিজস্ব