
বকেয়া চাইতে গিয়ে চেয়ারম্যানের লোকজনদের হাতে মার খেলেন পুরসভারই অবসরপ্রাপ্ত কর্মীরা। ঘটনার জেরে ধুন্ধুমার কৃষ্ণনগর পুরসভা।
বকেয়ার দাবিতে শুক্রবার কৃষ্ণনগর পুরসভায় ডেপুটেশন কর্মসূচি ছিল অবসরপ্রাপ্ত পুরকর্মীদের। পুরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন তাঁরা। অভিযোগ বিক্ষোভ সমাবেশ চলাকালীন চেয়ারম্যানের লোকজন তাঁদের ওপর চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযো অবসরপ্রাপ্ত কর্মীদের। দু’পক্ষে মারামারিতে এক কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত কর্মী সহ তিনজন গুরুতর জখম হয়েছে।
পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ।
