
বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে নতুন করে ভাষা আন্দোলনের আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে হিন্দি বা ইংরেজিতে নয়, এবার কলকাতা পুরসভায় বাংলাতে প্রশ্ন এবং বাংলাতেই উত্তর দিতে হবে।
এমনই নির্দেশিকা জারি হয়েছে। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে প্রশ্ন জমা দেন। তখনই পুরসভার চেয়ারপার্সন মালা রায় মেয়রকে বাংলাতে উত্তর দেওয়ার অনুরোধ করেন। জানিয়ে দেন মেয়র, মেয়র পারিষদ থেকে কাউন্সিলর সবাইকে বাংলায় প্রশ্ন এবং উত্তর দিতে হবে। বাংলা ভাষা রক্ষায় কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত, বলে জানিয়েছেন মালা রায়। বাঙালির অস্মিতায় বাংলা ভাষা রক্ষায় ২৭ জুলাই থেকে তিনি ভাষা আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলা ভাষা রক্ষায় কলকাতা পরসভাতেও জারি হয়েছেন নতুন নির্দেশিকা।
৮ হাজার বাংলা মিডিয়াম স্কুল তুলে এখন বাংলা নিয়ে আবেগের কথা বলছেন। পাল্টা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর কথায় ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে।






