
কুম্ভমেলায় বসেই অনলাইনে আইএএস-আইপিএস পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাদান করছেন চাওয়ালা বাবা ওরফে দীনেশস্বরূপ ব্রহ্মচারী। জানা গিয়েছে, তিনি ৪১ বছর ধরে তিনি মৌনী রয়েছেন।
তবে তাঁর যে বিষয়টি আরও নজর কাড়ছে তা হল, মেলা চত্বরে বসেই তিনি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বিনামূল্যে অনলাইনে শিক্ষাদান করছেন। আইএএস, আইপিএস চাকরিপ্রার্থীরাও সেই তালিকায় রয়েছেন। আইএএস এবং আইপিএস পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস পরীক্ষার্থীদেরও বিনামূল্যে শিক্ষাদান করেছেন তিনি। পরীক্ষার্থীদের সব জবাব হোয়াট্সঅ্যাপে দিচ্ছেন। আবার তাঁদের জন্য পরীক্ষার প্রয়োজনীয় তথ্য লিখে সেগুলিও হোয়াট্সঅ্যাপের মাধ্যমে বিতরণ করছেন।
আর এই চাওয়ালা বাবা’কে দেখতে ভিড় জামাচ্ছেন লোকজন। চাওয়ালা বাবা’র দাবি, প্রতি বছর তাঁর ২-৩ জন ছাত্রছাত্রী সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হন। চা ছাড়াও বাবা’র শখ রয়েছে দ্রুতগতির বাইক চালানো।
