
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে নিউজ়িল্যান্ডের মহিলা দল। বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রথমে বল করেছিল।
নিউজ়িল্যান্ডের হয়ে ব্যাট হাতে কার ৪৩ রান করেন। ওপেনার সুজ়ি বেটস করেন ৩২ রান। শেষদিকে ব্রুকি হ্যালিডে ২৮ বলে ৩৮ রান করে দলকে ১৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। ম্যাডি গ্রিন ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ট্রফি ছুঁতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৫৯ রান।১৫৯ রানের লক্ষ্য মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা খারাপ হয়নি। পাওয়ার প্লে-তে দ্রুত রান তোলার লক্ষ্য ছিল দুই ওপেনারেরা। সেটাই করছিলেন তাঁরা। অধিনায়ক লরা উল্ভর্থ ২৭ বলে ৩৩ রান করেন। কিন্তু অন্য ওপেনার তাজমিন ব্রিৎজ ১৮ বলে ১৭ রান করে আউট হতেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। একের পর উইকেট হারাতে শুরু করে তারা। সেই সঙ্গে প্রশংসা করতে হবে কিউইদের ফিল্ডিংয়ের।
কোনও ক্যাচ ফেলছিলেন না তাঁরা। শেষ দিকে একটি ক্যাচ পড়লেও তত ক্ষণে ম্যাচ তাঁদের পকেটে।
ছবি সৌজন্যে : এক্স
