রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বার্সেলোনা

0
164
ছবি সৌজন্যে : এক্স

সুপার কাপের এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ট্রফি জেতালেন লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। সৌদি আরবের মাঠে শ্রেষ্ঠত্বের মঞ্চে ৫-২ ব্যবধানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বার্সা।

আগেই সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা এবার নামের পাশে ১৫ সংখ্যা বসাল। বার্সার রেকর্ড বাড়ানোর ট্রফি কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতেই দুই দল আক্রমণের পসরা সাজাল। শুরুটা করেছিল বার্সেলোনা।কিন্তু ফল ভোগ করে রিয়াল মাদ্রিদ। নির্দিষ্ট করে বললে কিলিয়ান এমবাপ্পে। বল নিয়ে যেভাবে নিজের ট্রেডমার্ক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বল জালে জড়াতে অভ্যস্ত তিনি, ঠিক তেমনটাই দেখা গেছে। পঞ্চম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে মাঝ মাঠে বল পেয়ে শুরু করলেন তার দৌড়।প্রতিপক্ষের ডিফেন্ডার বালদেকে দু’ পায়ের কারিকুরিতে কিছুটা পরাস্ত করে বার্সেলোনার ডি বক্সে প্রবেশ করে ডান পায়ে শেষে গোলরক্ষক ভয়েচেক সিঝনিকে ট্রফি পরাস্ত।অথচ, কাউন্টার অ্যাটাকে পাওয়া এমবাপ্পের গোলের আগে দ্বিতীয় মিনিটেই গোল পাওয়ার কথা ছিল লামিনে ইয়ামালের। তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রতিহত করে দেন থিবো কোর্তয়া।এর দু’ মিনিট পর রিয়ালকে আরেকবার বাঁচান বেলজিয়ামের প্রাক্তন গোলরক্ষক।রাফিনিয়ার হেডকে জালে জড়াতে না দিয়ে।তবে এরপরের গল্পটা শুধুই বার্সেলোনার।পিছিয়ে পড়া বার্সা নিজেদের খেলা গুছিয়ে নিয়ে সমতায় ফেরার চেষ্টা করে। তার ফল তারা পায় ম্যাচের ২২ মিনিটে।১৭ বছর বয়সী লামিনে শান্ত মাথায় বাঁ পায়ে পথ দেখিয়ে দিয়েছেন বলকে। বার্সেলোনা, তিন মিনিটের মাথায় দু’ গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৩৬ মিনিটে গাভীকে এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। ১১ গজ দূরত্ব থেকে গোল করতে ভুল করেননি রবার্ট লেভানডফস্কি।২ মিনিট পরে রাফিনিয়া হেডে ব্যবধান ৩-১ করেন। তার গোলের চেয়ে অবশ্য লম্বা থ্রু বলটা ছিল দেখার মতো। ডান দিকের প্রায় মাঝমাঠ থেকে মাপা এক লম্বা বল বাড়ান জুলেস কুন্দে, তাতে শুধু মাথাটা ছুঁয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।৯ মিনিটের অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে রিয়ালকে বলা যায় ম্যাচ থেকেই ছিটকে দেয় বার্সেলোনা। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করেন ডিফেন্ডার বালদে। বিরতি শেষে ৪-১ ব্যবধানটা কমানোর বিপরীতে আরেকটি গোল হজম করে রিয়াল। ৪৮ মিনিটে মার্ক কাসাদোর পাস ধরে অ্যান্তোনিও রুডিগার ও অঁরিলিয়ে চুয়ামেনিকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া।ফিরতি মিনিটেই অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ৪৯ মিনিটে রদ্রিগোর নেওয়া শট জালে জড়ায়নি। বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। বাঁ পোস্টে গেলে চলে যায় গোল লাইনের বাইরে। ৫-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়ালের ম্যাচে ফেরাটা যেন তখনই শেষ হয়ে যায়।তবে ম্যাচে ফেরার দারুণ এক মঞ্চ পেয়েছিল রিয়াল। ৫৬ মিনিটে যখন ‍বক্সের বাইরে এসে এমবাপ্পেকে ফাউল করেন বার্সেলোনার গোলরক্ষক সিজনি। শুরুতে অবশ্য ফরাসি তারকাই ফাউল করেছে বলে হলুদ কার্ড দেখান রেফারি গিল মানজানো।এর প্রতিবাদ করলে ভিনিও হলুদ কার্ড দেখেন। তবে ভিএআরে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

এমবাপ্পে-ভিনির হলুদ কার্ড বাতিল করে রেফারি সিজনিকে লাল কার্ড দেখান। ওই ফাউলের ফ্রি কিক থেকে দারুণ এক শটে ব্যবধান ৫-২ করেন রদ্রিগো। বাকি ৩৪ মিনিটসহ অতিরিক্ত সময়ে ১০ জনের বার্সেলোনাকে পেয়ে বসার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল।