
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন সিজনের লীগ স্টেজ ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে মোনাকোতে। ৩৬ দলের এই প্রতিযোগিতায় ইতিমধ্যে চারটি পট নির্ধারণ করেছে উয়েফা। পট–১ এ রয়েছেন তারকাখচিত জায়ান্টরা।
প্যারিস সেইন্ট জার্মেইন ,পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।পট–২- এ রয়েছেন শক্তিশালী চ্যালেঞ্জাররা।আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ক্লাব ব্রুজ।পট–৩- এ রয়েছেন ঐতিহ্যের প্রতিনিধি।অলিম্পিক মার্শেই, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বডো/গ্লিমট ও টটেনহাম হটস্পার।পট–৪- এ রয়েছেন নতুন চমক ও পুরোনো লড়াকুরা।এএস মোনাকো, এফসি কোপেনহেগেন, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জুইলওয়াজ, কারাবাখ, আথলেতিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি ও কাইরাত।
নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে,৪টি ঘরের মাঠে, ৪টি প্রতিপক্ষের মাঠে। এরপর শীর্ষ ২৪ দল যাবে নকআউট পর্বে।যার মধ্যে প্রথম ৮ দল সরাসরি ও বাকি ১৬ দল প্লে-অফ খেলে জায়গা করে নেবে শেষ ষোলোতে।
