রিয়ালের জয়ে এমবাপ্পের জোড়া গোল

0
177
ছবি সৌজন্যে : এক্স

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ সিজনের গ্রুপপর্বে দারুণ এক ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া পেনাল্টিতে অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে ১৫ বারের ইউরোপসেরা রিয়াল।

২২ মিনিটে আর্দা গুলেরের ভুলে বল কেটে নিয়ে টিমোথি উইয়ার শটে এগিয়ে যায় মার্শেই।তবে মাত্র সাত মিনিট পর রদ্রিগোকে ফাউল করে পেনাল্টি উপহার দেন জিওফ্রি কন্ডোগবিয়া, সেখান থেকে গোল করে সমতায় ফেরান এমবাপ্পে।প্রথমার্ধে দুর্দান্ত ছিলেন মার্শেই গোলরক্ষক জেরোনিমো রুলি। একের পর এক সেভে আটকে দেন রিয়ালের আক্রমণ।৭২ মিনিটে উত্তেজনা ছড়ায় মাঠে। মার্শেই গোলরক্ষক রুলির সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার দানি কার্ভাহাল।১০ জনের দলে পরিণত হয় মাদ্রিদ।তবু হাল ছাড়েননি এমবাপ্পে। ৮৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের এক দারুণ দৌড়ের পর বল প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে আবারও পেনাল্টি পান রিয়াল।সেখান থেকে জয়সূচক গোল করেছেন ফরাসি তারকা।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ১০ জন নিয়ে খেলা সহজ ছিল না। তবে তাঁরা সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের স্পিরিট দেখিয়েছেন। এখানে তাঁরা যে কারো বিপক্ষে জিততে পারেন , আর জয় পেয়ে খুশি।