গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Sports চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষিত

    চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষিত

    0
    206
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ টালবাহানার পর মেগা টুর্নামেন্ট নিয়ে হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান।

    সেই অনুযায়ী দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত। আর বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি।সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়েই। উল্লেখ্য ৮ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এবারের টুর্নামেন্টে খেলবে মোট ৮টি টিম। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ২০২৫-এর ১৯ ফেব্রুয়ারি। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। এদিকে কোনও পরিস্থিতিতেই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি ছিল না বিসিসিআই। জানিয়ে দেওয়া হয়েছিল, নিরপেক্ষ কোনও ভেন্যুতে ভারতীয় দলের খেলার ব্যবস্থা করতে হবে। কিন্তু পাক বোর্ডও ছিল নাছোড়বান্দা। তারা শুরুতে এই হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে। জানায়, পাকিস্তানেই সব ম্যাচ আয়োজিত হবে। আইসিসির একাধিক প্রস্তাব খারিজ করে দেয় দুই বোর্ড।

    যৌথভাবে কোনও সিদ্ধান্তেই পৌঁছনো যাচ্ছিল না। শেষে চাপের মুখে হার মানে পাকিস্তান বোর্ড। শেষ পর্যন্ত, শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে সম্মতি দেয় পাক বোর্ড।