বিমান থেকে আটক, বাংলাদেশে ‘গৃহবন্দি’ চঞ্চল চৌধুরি

0
190
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ঢাকা থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় বিমান থেকে নামিয়ে আটক করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আপাতত তিনি গৃহবন্দি অবস্থায় আছেন, এমনটাই রিপোর্টে জানানো হয়েছে।

জানা গিয়েছে, প্রায় সতেরো দিন আগে নিউ ইয়র্ক যাচ্ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিকল্পনামাফিক তিনি বিমানে উঠেও পড়েন। তবে সেই বিমান ছাড়ার আগেই কিছু বিএনপি নেতা এবং বাংলাদেশি সেনা সেই বিমানে উঠে অভিনেতার কাছে যান এবং তাঁর থেকে জানতে চান তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন। জবাবে যদিও চঞ্চল চৌধুরি জানিয়েছিলেন যে তিনি কাজের জন্যই নিউ ইয়র্ক যাচ্ছেন। কিন্তু সেই কথা তাঁরা বিশ্বাস করেছেন কিনা সেটা স্পষ্ট না হলেও, বিমান থেকে নামানো হয় চঞ্চল চৌধুরীকে। আপাতত তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে।

চঞ্চল চৌধুরী কেবল বাংলাদেশ নয়, ভারতেরও অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন, নজর কেড়েছেন।