
মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোয় বিধ্বস্ত হুগলির চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা! ভেঙে পড়েছে একাধিক পুজো প্যান্ডেল।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোরের বেলা দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় বয়ে যায়। ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মণ্ডপ। আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে। বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে। এদিকে, এর আগে দশমীর সন্ধ্যায় মাত্র ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি।
ঝড়ে তছনছ হয়ে পড়ে পাথরঘাটা, হুলোপাড়ার শতাধিক বাড়ি। ঝড়ে বিপর্যস্ত সন্দেশখালির ২টি গ্রাম, ৮জন আহত হওয়ার ঘটনা ঘটে।






