
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ভলান্টিয়ার হিসেবে পরিষেবা দেওয়ার ঘোষণা হতেই চণ্ডীগড়ের রাস্তায় ঢল নেমেছে কাতারে কাতারে মানুষের। সম্প্রতি চণ্ডীগড়ে একটি স্থানীয় ঘোষণা করা হয় দেশ সেবায় সাহায্যের জন্য।
সেই আর্জিতে সাড়া দিয়ে চণ্ডীগড়ের স্থানীয়রা ফর্ম ভরতে এবং দেশের সাহায্য করতে একে একে হাজির হয়। পরে সেখানে দেখা যায় দেশ সেবায় এগিয়ে আসতে শত শত স্থানীয় লোক স্বেচ্ছাসেবক হতে লাইনে দাঁড়িয়ে আছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সমস্তটা ভিডিওতে দেখা গিয়েছে, দেশের জন্য পরিষেবা দিতে লাইন দিয়েছেন প্রচুর মানুষ।
দেশের এমন জরুরি পরিস্থিতিতে ভলান্টিয়ার হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে তৈরি তাঁরা। একইভাবে ভারতের আপৎকালীন পরিস্থিতিতে যাতে ভারতীয় বাহিনীর যারা জম্মু ও কাশ্মীর সীমান্তে রয়েছেন, তাঁদের যাতে রক্তের সংকট না হয় সেই লক্ষ্যে পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প-র আয়োজন করা হয়েছে।
