জগনমোহন আধুনিক ড্রাগ মাফিয়া পাবলো : চন্দ্রবাবু

0
155
Jaganmohan Modern Drug Mafia Pablo Chandrababu
Jaganmohan Modern Drug Mafia Pablo Chandrababu
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি আধুনিক যুগের ড্রাগ মাফিয়া পাবলো এসকোবার।
বিধনাসভায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর মন্তব্যে তোলপাড় ফেলে দিয়েছে।বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বলেছেন, কলম্বিয়ার পাবলো এসকোবার ড্রাগ মাফিয়া ছিল। নিজের ব্যবসা বাড়াতে রাজনীতিতে এসেছিল তিনি। এক সময়ে বিশ্বের সবথেকে ধনী ড্রাগ ব্যবসায়ী হয়ে গেছিল সে। কিন্তু তিনি কেন এই কথা বলছেন। তার কারণ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও খানিকটা এমনই হতে চেয়েছিলেন। টাটা, আম্বানি, রিলায়েন্সের থেকে বেশি টাকার মালিক হতে চেয়েছিলেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন, কেউ দরকারে অপরাধ করে, কেউ লোভে আর কেউ স্বার্থে। যারা নিজের স্বার্থে অপরাধ করে তারাই এমন ধরনের ঘটনা ঘটায়। চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি দাবি করেছে, শেষ পাঁচ বছরে ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে অন্ধ্রপ্রদেশ দেশের ড্রাগ ক্যাপিটাল হয়ে গেছে। খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকী খুনের চেষ্টার মামলাও বাদ যায়নি।