চশমা পড়া চোখে কি করে রক্ত, প্রশ্ন চন্দ্রচূড়ের

0
191
kaaje firun dy chandrachud
kaaje firun dy chandrachud

ধর্ষণ করে খুনের পর নির্যাতিতার চোখে গুরুতর আঘাতের চিহ্ন নিয়ে প্রশ্ন উঠেছে কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, ঘুমন্ত অবস্থায় কিভাবে চোখে আঘাত লাগা সম্ভব। 

এর উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, চশমা না খুলেই ঘুমোনোর জন্য এই আঘাত লেগেছে। একইসঙ্গে প্রধান বিচারপতি জানান, সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। আদালতে সিবিআইয়ের জমা দেওয়া স্টেটাস রিপোর্টে উল্লেখ আছে, নির্যাতিতার চশমা ও চুড়ি পরে থাকার জন্য শরীরে আঘাতের চিহ্ন বেশি দেখা গিয়েছে। এই রিপোর্ট পড়ার পর প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছেন, যে সিজার লিস্ট পাওয়া গিয়েছে, তা থেকে জানা যাচ্ছে, মৃতদেহে চশমা লাগানো ছিল না। মৃতদেহের পাশে ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে নির্যাতিতার চশমা। একই সঙ্গে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন, সিবিআই-এর স্টেটাস রিপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। সিবিআই তদন্ত চলুক। খুন এবং ধর্ষণের ঘটনা এবং আর্থিক দুর্নীতি দু’টি বিষয়েই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।