
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ-কে খুনের অভিযোগে ৩ অভিযুক্তকে ১৩ দিনের পুলিশ হেফাজতে পাঠালো আদালত। অভিযুক্তদের সঙ্গে কোনও জেহাদি সংগঠনের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
চন্দ্রনাথ খুনে অভিযুক্তদের ধরতে ভিন রাজ্যে গিয়েছিল সিটের তদন্তকারী অফিসাররা। এরপরেই মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্যকে বিহারের বক্সার থেকে এবং রাজ সিং নামে অপর এক শ্যুটারকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি শ্যুটার ধরা পড়লেও এই হত্যাকাণ্ডের আসল মাথা কে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কার নির্দেশে শার্প শুটার বাংলায় এসেছিল। কেনই বা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে টার্গেট করা হয়েছে, অভিযুক্তদের জেরা করে জানার চেষ্টায় রয়েছেন তদন্তকারীরা। এই খুনের ঘটনার মোড় নেয় শনিবার।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সময় জানা যায় আততায়ীরা বালি টোল প্লাজায় নগদ টাকার বদলে ইউপিআই-র মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করেছিল। সেই লেনদেনর সূত্র ধরে অভিযানে যায় তদন্তকারীরা।
