
ইডি দফতরে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আদালতের নির্দেশে আপাতত ইডি তাঁকে হেফাজতে নিতে না পারলেও ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এজন্য বৃহস্পতিবার, শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। তদন্তের স্বার্থে প্রয়োজনে পরেও তাঁকে ডাকতে পারে কেন্দ্রীয় এজেন্সি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মন্ত্রী জানিয়েছেন তদন্তে সহযোগিতা করছেন তিনিও। মন্ত্রীর জামিনের বিরোধিতা করে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে যে আবেদন জানিয়েছিল ইডি, বুধবার তা খারিজ হয়ে গিয়েছে আদালতে। আপাতত জামিন বহাল রয়েছে চন্দ্রনাথের। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার তাঁকে ইডি দফতরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই মত বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিনি।
এদিকে চন্দ্রনাথের জামিন নিয়ে আদালতের রায়ে মর্মাহত সুকান্ত মজুমদার। তিনি বলেছেন এই ধরণের অপরাধী যদি বাইরে বেশিদিন ঘোরে তাহলে মুশকিল।
