চন্দ্রনাথের ময়নাতদন্ত, শরীর থেকে গুলি বার গাড়ির চালকের

0
54
ছবি সৌজন্যে : নিজস্ব

বারাসত মেডিক্যাল কলেজে চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এদিকে চন্দ্রনাথ রথের গাড়ির চালক গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরার অপারেশন হয়েছে অ্যাপোলো হাসপাতালে।

জরুরি ভিত্তিতে ডক্টরদের একটি টিম তৈরি করে দ্রুত অপারেশন করা হয়। জানা গিয়েছে। বুদ্ধদেব বেরার ডান হাত, যকৃত এবং ফুসফুসে গুলি লাগে। অপারেশন করে তিনটি গুলিই শরীর থেকে বার করা হয়েছে বলে খবর। তাঁর এক্স রে ছবি প্রকাশ্যে এসেছে। দেহের কোথায় কোথায় গুলি লেগেছে তা স্পষ্ট হয়েছে ওই এক্স রে প্লোটে। চালকের ডানদিক থেকে গুলি চালানো হয়েছিল বলে অনুমান ডাক্তারদের।

চিকিৎসকরা গ্রিন সিগন্যাল দিলেই খুনের ঘটনায় অন্যতম প্রত্যক্ষদর্শী বুদ্ধদেব বেরাকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী অফিসাররা। এদিকে বারাসত মেডিক্যাল কলেজে নিহত চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।