গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ‘২৭-এ চাঁদ থেকে পাথর আনতে চন্দ্রযান ৪ : জিতেন্দ্র সিং 

    ‘২৭-এ চাঁদ থেকে পাথর আনতে চন্দ্রযান ৪ : জিতেন্দ্র সিং 

    0
    166
    ছবি সৌজন্যে : এক্স
    ২০২৭ সালে চাঁদের পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনতে চন্দ্রযান ৪ অভিযান শুরু করবে ভারত। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং।
    তাঁর কথায়, মহাকাশযানটির মধ্যে থাকবে হেভি-লিফট এলভিএম-৩ রকেট। সেগুলি মিশনের পাঁচটি ভিন্ন উপাদান বহন করবে। শুধু চন্দ্রযান ৪ নয় ২০২৬ সালে ভারত গভীর সমুদ্র অনুসন্ধানের জন্য গগনযান মিশনও চালু করবে। এই প্রসঙ্গে জিতেন্দ্র সিং জানিয়েছেন, গগনযান মিশন গভীর সমুদ্রের ৬ হাজার মিটার গভীরে একটি সাবমার্সিবলে তিনজন বিজ্ঞানী নিয়ে যাবে। চন্দ্রযান ৪ নিয়ে কিছুদিন আগে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছিলেন, চন্দ্রযান-৪ চাঁদের ভূপৃষ্ঠ থেকে পাথর কুড়িয়ে আনবে। সে কাজে সফল হলে তবেই চাঁদে মানুষ পাঠানোর ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যাবে। অতীতে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।
    শুধু চাঁদ নয়, বিভিন্ন উল্কা এবং গ্রহাণু থেকেও নমুনা সংগ্রহের নজির রয়েছে ইউএসএ এবং জাপানের মতো দেশের। আর এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারত।