গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর শুনানিতে ডাক চন্দ্রযানের বিজ্ঞানীকে, সাংসদও

    এসআইআর শুনানিতে ডাক চন্দ্রযানের বিজ্ঞানীকে, সাংসদও

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন চন্দ্রযান অভিযানের বিজ্ঞানী। হাওড়ার বাসিন্দা ইসরোর বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শুনানির নোটিস পান।

    চন্দ্রযান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উত্তর হাওড়ার ৬৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৃহস্পতিবার বাবা মাকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছেন তিনি। বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বয়স্ক মানুষদের হয়রানির বিষয়টি কমিশনকে ভেবে দেখতে বলেছেন।

    শুনানির নোটিস পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অধ্যাপক সামিরুল ইসলাম। বৃহস্পতিবার তাঁর কাছেও নোটিস পাঠিয়েছে কমিশন। এসআইআর ফর্মে গন্ডগোলের কারণে নোটিস দেওয়া হয়েছে বলে খবর।